রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

১০ সেপ্টেম্বর ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন কর্মকর্তাদের সভাস্থল পরিদর্শন

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৯১ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জনসভা উপলক্ষে সার্বিক পর্যবেক্ষণের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রেল জংশন এবং সভাস্থল ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পরিদর্শন করেছেন। শনিবার সন্ধায় পদ্মা সেতু প্রকল্পের রেল জংশন বামনকান্দা এবং জনসভাস্থল ষ্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন।

 

বিকেলে ঢাকা থেকে রেঞ্জ ডিআইজি মোঃ নুরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা রেল জংশন, তার আশপাশ এবং স্টেডিয়াম মাঠ পরিদর্শন করে সার্বিক বিষয় নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

প্রথমেই তিনি বামনকান্দা রেল জংশনে প্রবেশ করেন। এসময় পুলিশের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি স্টেডিয়াম মাঠে যান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসি) আব্দুল্লাহ বিন কালাম,অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ,

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, টিআইও মীর আনোয়ার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ বিশিষ্ট জনেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24