রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরে পদ্মানদী পাড়ি দিতে শিক্ষক-শিক্ষার্থীরা পেল ইঞ্জিনচালিত ট্রলার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৬৩৩ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ হতে সদর উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি ইঞ্জিনচালিত ট্রলার উপহার দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার ডিগ্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়নের শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকদের উপস্থিতিতে ট্রলারটি উপহার দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিগ্রীরচর ও নর্থচ্যানেল ইউনিয়ন দুটি পদ্মা নদীবেষ্টিত ও চরাঞ্চল অধ্যুষিত এলাকা। এসব স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করেন। অনেক সময় ট্রলার না পেয়ে সময় মতো স্কুল যাওয়া এমনকি পথ থেকেই বাড়িতে ফিরতে হতো। তাদের কষ্ট বিমোচনে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে একটি ইঞ্জিনচালিত বড় ট্রলার দেওয়া হয়।

এ ব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ট্রলারটি শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হবে। ডিগ্রীরচর ধলার মোড় ঘাট থেকে স্কুল চলাকালীন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত (যতো সময় প্রয়োজন) পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চরাঞ্চলের গোলডাঙ্গী স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলসহ বক্স দেওয়া হয়।

 

 

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, পারাপারে শিক্ষার্থী ও শিক্ষকদের কোনো ভাড়া দিতে হবে না। পরবর্তীতে প্রয়োজনে আরও ট্রলারের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24