বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের পর ঢাকা থেকে উদ্ধারঃ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭১০ Time View

 

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের সাড়ে ৪ মাস পর ঢাকার রুপনগর এলাকা থেকে তাকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ওই স্কুলছাত্রী মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী (১৫) বলে জানা গেছে।

গত ৬ ই জুন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কতিপয় বখাটে যুবক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রুমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় সজিবসহ আরও কয়েকজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস,আই কবির জানান, মামলাটি তদন্তের ভার আমাকে দেয়া হয়েছিল। দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে তথ্য প্রযুক্তি সহায়তায় শুক্রবার দুপুরে ঢাকার রূপনগর থানা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সজিব শেখকে আটক করতে সক্ষম হই। অপহরণকারী থানা হেফাজতে রয়েছে। শনিবার তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24