রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নৌকা হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মীসহ শান্তি সমাবেশে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪৫ Time View

ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

আজ শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।এ সময় শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক দেখা যায়।

 

সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা হন শামীম ওসমানের অনুসারী যুবলীগ, ছাত্রলীগের, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, আমরা ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছি। কেউ নাশকতা করলে আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমরা তা প্রতিরোধ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24