বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঈদ-পূজা এলেই বাজারে জালনোট ছাড়ে তারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি;
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮৮৪ Time View

জালনোট তৈরির অভিযোগে নারায়ণগঞ্জে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঈদ-পূজা এলেই বাজারে তারা জালনোট ছাড়ে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসব তথ্য জানান। তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোট, জাল নোট তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, তিনটি ডাইস, কালি জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজির আব্দুল আজিজ মিয়ার বাড়ির চতুর্থতলায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে আটক করা হয় মো. আলমগীর হোসেন, মো. রাসেল, মো. রুবেল ইসলাম ওরফে হৃদয়কে। পরে উপপরিদর্শক (এসআই) পলাশ মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এতে ওই ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসব সামনে রেখে তারা জালনোট তৈরি করে। পরে এসব ঢাকা-নারায়ণগঞ্জের বাজারে ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24