রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

বিএনপি-জামাত-শিবির পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: কৃষ্ণপুরের জনসভায় কাজী জাফরউল্লাহ

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৭ Time View

গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কৃষ্ণপুর সসংসদীয় আসন ফরিদপুর-৪, সদরপুরের সাথে কৃষ্ণপুর ইউনিয়ন একভূত হওয়ায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় ফরিদপুর-৪ (ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি-জামাত-শিবির দেশে শান্তিপূর্ণ নির্বাচন চায়না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

আগামী নির্বাচন অন্য যে কোন নির্বাচনের মত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন, কৃষ্ণপুর ইউনিয়নের ৩১ হাজার ৬০০ ভোট আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ। এই ভোট জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থীকে দিতে হবে, অন্য কাউকে দিলে তা প্রধানমন্ত্রী পাবেন না। সারা দেশে অনেক ষড়যন্ত্র চলছে। যতদিন নৌকার কর্মী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয় থাকবেন ততদিন তাদের পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের দক্ষিণ অঞ্চলের এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার জন্য প্রতিটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান। জনসভায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রব ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিরু ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক মোঃ ইশতিয়াক আরিফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24