রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নারায়ণগঞ্জে আগুন ,র‍্যাব সদস্যের পর এবার মারা গেলেন দগ্ধ টুম্পা রানী

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৩ Time View

 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাব সদস্যের মৃত্যুর পর এবার মারা গেলেন দগ্ধ টুম্পা রানী দাস (২৭)। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। এ নিয়ে দগ্ধ দুজনই মারা গেলেন।

এর আগে ১৪ সেপ্টেম্বর র‍্যাব সদস্য অভিজিতের মৃত্যু হয়। আগুনের ঘটনাটি ঘটে নিতাইগঞ্জে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়েছিল। সবশেষ আইসিইউতে মৃত্যু হয় টুম্পা রানী দাসের। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু জনি বলেন, অভিজিৎ সিং র‍্যাব-১১ এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় ১৩ সেপ্টেম্বর এক বান্ধবীকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যান অভিজিৎ। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24