রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পিটিয়ে দাঁত ফেলে দিলেন এডিসি হারুন

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৭ Time View

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। পিটিয়ে তাদের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানা ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অপর এক বিসিএস নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে রাজধানীর বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈমকে সঙ্গে নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডা হয়।

পরে এডিসি হারুন শাহবাগ থানা থেকে ফোর্স পাঠিয়ে ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে যান। সেখানে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। এতে ছাত্রলীগ নেতা নাইমের সামনের দাঁত পড়ে গেছে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।

ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে ভিড় করেন। কিন্তু গেইট বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবির প্রক্টরিয়াল টিম শাহবাগ থানায় যান। আহত মুনিম প্রাথমিক চিকিৎসা নিলেও নাইমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা জোনের এডিসি হারুনকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24