বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্পের খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৯ Time View

 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা নিয়ে একটি তথ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান জাগো নিউজকে বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল (পলাশ) বলেন, ভূমিকম্প পূর্বাভাস করা যায় না। এ বিষয়ে গুজব এড়িয়ে চলুন।  একটি নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প হবে ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এমন কোনো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি পৃথিবীর স্বীকৃত কোনো ভূমিকম্প বিজ্ঞানী এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ভূমিকম্প নিয়ে মানুষের জানার সীমা এখন পর্যন্ত এই যে, কোনো স্থানে ভূমিকম্প হতে পারে ও সে স্থানে কত মানের ভূমিকম্প হওয়ার মতো স্থিতি শক্তি জমা হয়েছে। বাংলাদেশের আশপাশে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের সংখ্যা খুবই নগণ্য।’

এ বিশেষজ্ঞ আরও বলেন, বড় ভূমিকম্প হওয়ার পূর্বে কোনো-কোনো স্থানে ১ থেকে ৩ মাত্রার ছোট-ছোট ভূমিকম্প হতে পারে; তবে এত ছোট মানের ভূমিকম্প পরিমাপের জন্য যে পরিমাণ সূক্ষ্ম যন্ত্র দরকার সেই পরিমাণে সূক্ষ্ম যন্ত্র বাংলাদেশের আশপাশে নাই। ‘ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৫.৫ থেকে ৬.৮ মাত্রার ভূমিকম্পের যে সংবাদ ফেসবুকে প্রচার করছে বিভিন্ন নামহীন ভূমিকম্প বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে, এর স্বপক্ষে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য-প্রমাণ নেই।’

মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের পূর্ব ও উত্তর পাশে খুবই সক্রিয় ভূমিকম্প বেল্ট রয়েছে। যেসব ফল্টে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা রয়েছে। ফলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের আশপাশে বড় মানের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট করে পূর্বাভাস দেওয়া সম্ভব না যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24