রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তের জালে ‘প্রতিদিনের কাগজ’-এর রফিক ও তার সিন্ডিকেট সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, নিহত ১১৩

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১০ Time View

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর-কনেসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শ’ মানুষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের আল-হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানকার ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন বলে জানিয়েছে। নিহতদের মধ্যে বর-কনেও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

বুধবার ভোরবেলায়ও বিয়ের অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন। বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24