বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করুন: আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৭৪৬ Time View

নিজস্ব  প্রতিবেদক
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (৯ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তার র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে যেকোনো চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবিলা করতে সক্ষম হবেন।বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে পুলিশ। জঙ্গি দমনে আমাদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।

অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাংগীর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে, আমরা তা পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান এবং হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খাঁন বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24