বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে : ফখরুল

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭০৩ Time View
rtvonline

অনলাইন  ডেস্ক:

একটি মহল জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১২ আগস্ট) সকালে বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও ওয়ান-ইলেভেনের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরবর্তীতে বিদেশ গেলে সেখানেও তার ওপর নির্যাতন চালানো হয়। যার ফলে তিনি প্রায় বিনাচিকিৎসায় মারা যান। তিনি বলেন, খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। তারেক রহমনা ও তার স্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। মূলত, একটি মহল জিয়া পরিবারটিকে নির্মূল করার চেষ্টা করছে।

এ সময় খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ডাক্তাররা তাকে নিয়ে উদ্বিগ্ন। সেজন্য তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিন, সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এ সময় একটি কুচক্রী মহল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নির্মূলের চক্রান্ত করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24