শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশে গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬০৭ Time View

অনলাইন  ডেস্ক:

বিএনপি ডেঙ্গুর চেয়েও ভয়ংকর দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে ডেঙ্গু থেকে সাবধান, ডেঙ্গু থেকে ভয়ংকর বিএনপি থেকেও সাবধান। মানুষের জীবন ডেঙ্গুর হাতে নিরাপদ নয়। বাংলাদেশে গণতন্ত্রও বিএনপির হাতে নিরাপদ নয়। শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শুধু কর্মসূচি পালন করলে হবে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের এগিয়ে আসতে হয়। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। আজকে মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। ডেঙ্গুবিরোধী অভিযান আরও জোরদার করা উচিত। এব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানেবি বিশিষ্ট চিকিৎসক ও সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24