বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৭৪১ Time View

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানেই পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ঙ্কর আকার নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৮০০ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে। স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর।

তিনি জানিয়েছেন, এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা। ১৪টি বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল কাজ করছে। সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে নেমেছে। বুধবার দুপুরে সিপ্লেন থেকে পানি ফেলা হয়। টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেছেন, রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে। টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলি সাফল্যের সঙ্গে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ংকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24