মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রাজধানীর মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৫৯২ Time View

রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

দুপুর সোয়া ১২টার দিকে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাসার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ আমিনুল বাসার বলেন, ‘সংঘর্ষ চলছে। সেখানে পুলিশ নিয়োজিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিল। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

সর্বশেষ দুপুর ১২টায় দেখা গেছে, বাংলা কলেজ গেটে দুই পক্ষই অবস্থান করছে এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24