বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৭৩০ Time View

 

ফরিদপুরে ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্যের চেয়ে কয়েকগুন অধিক ফি নেওয়ার অভিযোগে পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মো. সোহেল শেখ জানান, ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্য ৩০০ টাকা হলেও রোগীর কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। দুজন রোগীর কাছ থেকে ডেঙ্গু পরীক্ষা বাবদ ১ হাজার টাকা করে নেয় পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ওই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইনস্পেক্টর মো. বজলুর রশিদ খানসহ পুলিশের একটি টিম এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24