বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৪

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৫৬ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এ ঘটনায় অন্তত ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বোমা বিস্ফোরণের পর লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন। আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসেছে। এরপর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

এ বিষয়ে কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি এসে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৪৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, বোমা বিস্ফোরণে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

এর আগে, রোববার (৩০ জুলাই) প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম- ফজলের (জেইউই-এফ) সম্মেলনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24