সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৫৭৩ Time View

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ধোলাইখাল থেকে আটক বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় আনা হয়েছে।

জানা গেছে, রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। পরে তাকে আটক করা হয় এবং চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24