মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

কোনো ষড়যন্ত্রে কাজ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬৯৬ Time View

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ষড়যন্ত্রের কায়দা কানুন করে কোনো লাভ হবে না, দেশের মানুষ তাদের (বিএনপি) চিহ্নিত করে ফেলেছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো কাজ হবে না। কয়েকদিনের মধ্যেই বিএনপি বুঝতে পারবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (২২ জুলাই) হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন। তিনি বলেন, আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। দেশের মানুষ জানেন যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, বাঙালি জাতি সব সময় সঠিক কাজটি সঠিক সময়ে করে, তারা আলোকিত বাঙালি। কোন জায়গা থেকে বাংলাদেশ আজ কোথায় এসেছে এটা দেশের জনগণ ভালো করেই জানেন।

চরাঞ্চলে পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলার পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24