বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আওয়ামী লীগের সোমবারের সমাবেশ স্থগিত

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৮২ Time View

আওয়ামী লীগ সোমবার শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির পক্ষ থেকে এদিন সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।

সোমবারের সমাবেশ স্থগিত করার কথা রবিবার (৩০ জুলাই) জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ হবে।

গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24