শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৪১ Time View

 

হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , রোববার সকালে রফিক মিয়া, জিয়াউর রহমান ও মুসা মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন।

সকাল ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি বিরতিহীন বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24