মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সৌদি পৌঁছেছেন ৯৬,৯১৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬১৬ Time View

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী ও বেসরকারিভাবে আরো ৮৭ হাজার ১২১ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ২২ জন ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

রবিবার (১৮ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে বিজি-৩৩১ ফ্লাইটে জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২১ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। হজ পালনে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। আর হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই থেকে। সবশেষ হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24