বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, চলতি মাসের ১০ দিনে ৯ মৃত্যু

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৬১৪ Time View

দেশে হঠাৎ করেই আশঙ্কাজনকহারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। দিন যতই যাচ্ছে, পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছয়গুণ বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও রেকর্ড ভাঙতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজারের বেশি রোগী। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনেই হাজার বেশি রোগী শনাক্ত হয়েছেন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ২২ জনের ‍মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনে নয়জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৬ জনের, ফেব্রুয়ারিতে ১৬৬ জনের মধ্যে তিনজনের মৃত্যু, মার্চে কারও মৃত্যু না হলেও ১১১ জন আক্রান্ত, এপ্রিলে ১৪৩ জনের মধ্যে দুইজনের মৃত্যু এবং মে মাসে ১ হাজার ৩৬ জন আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে মৃত্যু হয় দুজনের। গত ৪ বছরের প্রথম ৫ মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে হয়তো রক্ষা পাব, না হলে ডেঙ্গু এবার মহামারি আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশোধিত গাইডলাইন প্রতিটি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী চিকিৎসক, ওষুধসহ সবকিছু সরবরাহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24