রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৪০ Time View

দ্বিপক্ষীয় অভিবাসন ও চলাচল ব্যবস্থার আওতায় বিশেষত নির্মাণ কাজ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি।

বুধবার (৭ জুন) রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে এক রাজনৈতিক পরামর্শ সভায় এ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া কনসালটেশনে নিজ নিজ দেশের পক্ষের নেতৃত্ব দেন।

রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক পরামর্শ সভার আগে পররাষ্ট্র সচিব মোমেন এবং মহাসচিব গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ সম্পর্ককে আরও গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইলখাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতা ইত্যাদিসহ একাধিক ক্ষেত্রে আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দেয় ইতালি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24