বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

দিনে ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে সৌদি আরব

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৭৮ Time View

সৌদি আরব জুলাই মাস থেকে দৈনিক তেল উৎপাদন ১০ লাখ ব্যারেল হ্রাস করবে। উৎপাদন বাড়ায় দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেল উৎপাদনকারী সংস্থা ওপেক এবং এর সাথে জোটবদ্ধ দেশগুলোর সাথে তাল মিলিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ভিয়েনায় ওপেক এবং রাশিয়ার নেতৃত্বাধীন কয়েকটি দেশ রোববার (৪ জুন) ভিয়েনায় তেলের উৎপাদন হ্রাসের ব্যাপারে একমত হয়।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের উৎপাদন হয়ে যাবে দিনে ৯০ লাখ ব্যারেল। আর জুলাই মাসে তাদের মোট উৎপাদন হ্রাস পাবে দিনে ১৫ লাখ ব্যারেল। রোববার বৈঠকের পর সৌদি জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের জন্য আজ একটি মহান দিন। কারণ আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তা নজিরবিহীন।

তিনি বলেন, নতুন লক্ষ্যমাত্র অনেক বেশি স্বচ্ছ এবং অনেক বেশি নিরপেক্ষ।ওপেক ও এর সাথে জোটবদ্ধ দেশগুলো বিশ্বের মোট তেলের প্রায় ৪০ ভাগ উৎপাদন করে। ফলে তারা উৎপাদন হ্রাস করলে তা তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে।

উল্লেখ্য, গত এপ্রিলে দিনে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন স্বেচ্ছায় হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্যের দেশগুলো তেল উৎপাদন হ্রাস করার জন্য ওপেকভুক্ত দেশগুলোর সমালোচনা করে বলছে, এতে করে রাশিয়া উপকৃত হবে। ইউক্রেন যুদ্ধের কারণে পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করলেও তেলের দাম বাড়ায় ওই অবরোধ খুব একটা কার্যকর হচ্ছে না।

তেলের উৎপাদন হ্রাস করা হলে দাম বাড়বে। এতে করে অনেক দেশই সমস্যায় পড়বে। তবে সৌদি আরব মনে করছে, তার উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে তহবিলের সংস্থান এবং দেশের অর্থনীতিকে তেলের নির্ভরশীলতা থেকে বের করার জন্য এর প্রয়োজন রয়েছে।

সূত্র : আল জাজিরা, আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24