মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৩৮ Time View

ঢাকা-ময়মনসিংহ রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।এর আগে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশালের আহম্মেদ বাড়ি এলাকায় একটি রেলব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট নাজমুল হক খান জানান, উপজেলার ফাতেমা নগর ও আউলিয়া নগর রেলস্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি সেতুর সংস্কারকাজ চলছিলো। সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন ওই সেতুটি পার হওয়ার পর নিচের কিছু অংশের মাটি সরে যায়।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় এবং সংস্কারকাজ করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ ছিলো। সংস্কারকাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24