বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

আগামী নির্বাচন এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৮১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রেখে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বুধবার (২৪ মে) কাতারের দোহারে র‌্যাফলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিসহ নানা বিষয়ে প্রশ্নর জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিউইএফ’র এডিটর অ্যাট-লার্জ হাসলিন্ডা আমিনের অপর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অতএব, আমাদের সরকারের অধীনে নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে।’

শেখ হাসিনা বলেন, ‘মূলত, আমি আমার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এখানে এসেছি। দেশ কে চালাবে, তা জনগণের নির্ধারণ করার কথা। ক্ষমতা জনগণেরই, অতএব, আমি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। আমি ক্ষমতা দখল করতে নয় বরং জনগণকে অধিকার দিতে এসেছি। যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।

কিছু দল নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক হওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন? তারা (বিএনপি) কীভাবে অংশগ্রহণ করবে, কারণ তাদের সময় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না। সে সময় একদিনে একবেলা খাবার পাওয়া খুবই কঠিন ছিল।

অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। তাই, এখন নির্বাচন, এটা জনগণের অধিকার।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে আমি বলেছি- যারাই পর্যবেক্ষক পাঠাতে চায়, পাঠাতে পারে। সুতরাং, আমি বলতে পারি, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের (আওয়ামী লীগ) সংগ্রাম।

এমন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে ও পরে অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও এই ‘কথোপকথন’ হয় এবং আলাদা আলাদা সঞ্চালকরা বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24