বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিনে দমকা হাওয়া বেড়েছে

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬৯২ Time View

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস। রোববার (১৪ মে) সকাল থেকে আগের চেয়ে সেন্টমার্টিন দ্বীপে দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আজ সকাল পৌনে ১১টায় সেন্টমার্টিনের পশ্চিম পাশের গ্রাম ও বাড়িঘরগুলোতে বাতাসের ধাক্কা লাগছে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘আগের চেয়ে বাতাস একটু বেড়ে গেছে। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হলেও এখন একটু বৃষ্টি কমেছে। তবে মাঝে মাঝে বাতাসের ধাক্কা রয়েছে। এছাড়াও জোয়ারের পানিও বেড়ে সাগর উত্তাল রয়েছে।’

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত প্রধান আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, ‘সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বর্তমানে বাতাসের গতিবেগ ৬০ থেকে ৬৫ কিলোমিটার। রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দ্বীপবাসীকে সতর্ক ও সচেতন থাকতে বলা হয়েছে।’

দ্বীপের স্থানীয় বাসিন্দা জসিম মাহমুদ বলেন, ‘রাত থেকে বৃষ্টি ছিল, তবে বাতাসের গতি তখন কম থাকলেও রোববার সকাল থেকে বাতাসের বেগ বেড়েছে। দ্বীপের লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর এখানে বিভিন্ন বাহিনী জনসচেতনতায় কাজ করছে। সেন্টমার্টিনের সরকারিসহ ৩৭টি স্থাপনাকে আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা তুলনামূলকভাবে সেন্টমার্টিনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। নেভি, কোস্টগার্ড, পুলিশসহ সেন্টমার্টিনে ৩৭টি সরকারি স্থাপনা রয়েছে। তাই সেখানে সরকারি স্থাপনাগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24