মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পেঁয়াজের খোসার কত গুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬৯২ Time View

পেঁয়াজের ব্যবহার হয়নি এমন কোনো তরকারি খুঁজে পাওয়া যাবে না। কারণ কোন রান্না শুরু করার আগে, কড়াইতে তেল দেয়ার পরপরই সাধারণত: যে উপাদানটি ব্যবহার করা হয় সেটি পেঁয়াজ। সেটি কালিয়া, কোর্মা থেকে সাধারণ ডিম ভাজা— সবেতেই পেঁয়াজ ব্যবহারের চল রয়েছে। ব্যবহারের আগে পেঁয়াজ কেটে তার খোসা তো ফেলে দিতেই অভ্যস্ত বেশির ভাগ মানুষ।

কারণ, পেঁয়াজের খোসা তো খাওয়ার জিনিস নয়। কিন্তু এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক নারী। পেঁয়াজের খোসা দিয়েও যে মশলা তৈরি করা যায়, তা দেখালেন তিনি। শুধু তা-ই নয়, পেঁয়াজের খোসার উপকারিতা সম্বন্ধে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি, দেখিয়েছেন পেঁয়াজের খোসা থেকে কী ভাবে সেই মশলা তৈরি করা যায়। এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ ব্যবহার না করলেও পেঁয়াজের খোসা গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়। স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই পেঁয়াজের পরিবর্তে তার খোসা ব্যবহার করা যায়।

ভরপুর পেঁয়াজের খোসাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এছাড়াও রয়েছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ফ্ল্যাভনয়েডস। তাই পেঁয়াজের পাশাপাশি এর খোসাও যথেষ্ট গুরুত্ব রয়েছে।

পেঁয়াজের খোসা গুঁড়ো করে মশলা তৈরি করবেন কী করে?

প্রথমে পেঁয়াজের খোসাগুলো পরিষ্কার পানিতে ধুয়ে রোদে ভাল করে শুকিয়ে নিন।

এবার খোসাগুলো বেকিং ট্রেতে রেখে ৫ থেকে ৭ মিনিট বেক করতে দিন। তা হলে বেশ মুচমুচে হবে।

এ বার গ্রাইন্ডারে সেই খোসা দিয়ে গুঁড়ো করে, বায়ুরোধী পাত্রের মধ্যে রেখে দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24