বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরগঞ্জে বুক কেসের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৭ Time View
ঈশ্বরগঞ্জে বুক কেসের উদ্বোধন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বসাধারণের বই পাঠের সুবিধার্থে ৩টি বুক কেসের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বুক কেসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

তিনি বলেন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় তারা বই পড়ে সময়টুকু কাটাতে পারবে। বিশেষ করে উপজেলা চত্বরে শহীদ মিনার সিঁড়িতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে মোবাইল চালায়। সামনে যদি বই থাকে তবে তারা মোবাইলের পরিবর্তে বই পড়তে আগ্রহী হবে। নৈতিক চরিত্র গঠন ও জ্ঞান আহরণের ক্ষেত্রে বইয়ের কোন বিকল্প নেই। আপাদত ৩টি বুক কেস স্থাপন করা হয়েছে। পরবর্তিতে প্রয়োজন অনুসারে আরো বাড়ানোর হবে।

সেবা নিতে আসা উপজেলার বড়হিত ইউনিয়নের বাসিন্দা রিজভী হাসান বলেন, উপজেলায় এই প্রথম এমন বুক কেস তৈরি করা হয়েছে। এখন থেকে উপজেলায় কোন কাজে আসলে বই পড়ে সময় পার করতে পারবো। ইউএনওর এমন ব্যতিক্রমী এ উদ্যোগে সেবা নিতে আসা অনেক সেবাগ্রহীতারাই অভিনন্দন জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সদস্য সচিব আতাউর রহমান, উচাখিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24