বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০০ জনের নামে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ Time View

এক দফা দাবিতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফরিদপুরে বাসচালক শামসু মোল্লাকে (৬২) হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের ৪০০ নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার (২১ আগস্ট) রাতে নিহত শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। তাকে (ওবায়দুল কাদের) এ হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ৫ আগস্ট স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত ফরিদপুর কোতোয়ালি থানা ঘেরাও করতে যায়। সে সময় দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়তে থাকে। প্রায় ঘণ্টাখানেক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পথচারী শামসু নিহত হন। 0

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24