শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ভাঙ্গায় পাটক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৮৯ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের হুগলাডাঙ্গী সদরদী ইকরাম মাতুব্বরের মেয়ে পাটক্ষেতে রিখা আক্তার(১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হুগলাডাঙ্গী সদরদী গ্রামের অসহায় কৃষক হাই মাতুব্বরের মেয়ে।শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টায় খবর পেয়ে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। নিহতের গলায় দাগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক বারোটার সময় মেয়েটি তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরেও মেয়েটি বাড়িতে ফিরে না আশায় তাকে খুঁজাখুঁজি করতে থাকে।

বিকেলেে এক কৃষক পাটের ক্ষেতের পাশদিয়ে জমিতে ধান বুনাতে গেলে ইকরাম মাতুব্বরের পাটের ক্ষেতের মধ্যে উরনা দিয়ে মুখ বাধা উলঙ্গ অবস্থায় মেয়েটির লাশটি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডির একটি চৌকস টিম ঘটনাস্থলে এসে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করার পরে তার গলায় উড়না পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এবিষয়ে ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহানশাহ সাংবাদিকদের জানান, আমি বিষয়টি জানার সাথে সাথেই আমিসহ আমার পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং লাশটি উদ্ধার করে নিয়ে আসি। এলাকাবাসীর ধারণা মেয়েটিকে দুর্বত্তরা সংঘবদ্ধ ভাবে হয়তো ধর্ষণ করে পরে তাকে হত্যা করেছে। লাশটি ময়নাতদন্ত করার পরে আমরা প্রকৃত ঘটনাটি জানতে পারবো। প্রকৃত দোষীদের অতি সত্তর গ্রেফতার করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ভাঙ্গায় গত দুইদিনে পরপর তিনটি লাশ উদ্ধার হওয়ায় জনসাধারণের মধ্যে এক আতংক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24