শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে ৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৫৮ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ৯ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (০১ জুন) বিকেলে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, শুক্রবার (৩১ মে) দিবাগত মধ্য রাতে জেলা সদরের কাফুরা মুন্সিবাজার এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন রাজবাড়ী সদরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে আলামিন প্রামাণিক (৩০), একই এলাকার আক্তার আলীর ছেলে কোরবান আলী (৩৭) ও মো. সোহাগ আলী (২৮)।

র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়।

তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24