শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন; ২ জনের কারাদন্ড

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত (২৪ এপ্রিল) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ গ্রামের পদ্মা নদীর জলসীমানায় এ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বাইজোরা গ্রামের মো. আলী হোসেনের পুত্র মো. খলিল (৩৫) ও একই উপজেলার বালিহারী গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র আহসানুল ইসলাম (২৬)।

ইউএনও বলেন, চরভদ্রাসনের জল সীমানায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি আনসার সদস্য নিয়ে উক্ত স্থানে যান এবং বালু উত্তোলনরত অবস্থায় তাদের আটক করেন। এ সময় দু’জনের প্রত্যেককে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24