শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পদ্মাপাড়ে জেলা প্রশাসকের অভিযানে ২৩ ট্রাক ও ৮ এস্কেভেটর জব্দ; পালালো বালুখেকোরা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮০ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের পদ্মাপাড়ে গভীর রাতে অবৈধভাবে পদ্মা নদীর বালু উত্তোলনের সময় ২৩টি ট্রাক ও আটটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বালু উত্তোলন কাজে জড়িতরা।

গত বুধবার (১৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। শহর সংলগ্ন ধলার মোড়ে পদ্মা নদীর তীরবর্তী শহররক্ষা বাঁধ এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও এস্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় ২৩টি ছোট-বড় ডাম্প ট্রাক ও আটটি এস্কেভেটর জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দ করা ডাম্প ট্রাক ও এস্কেভেটরগুলো পুলিশি পাহারায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24