শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জের ধরে হারুন নামে এক কৃষককে মারধরের অভিযোগ

শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৪৬ Time View

 

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের দুধনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জমিতে বিষ দেওয়াকে কেন্দ্র করে জমির মালিক হারুনকে কুপিয়ে জখম করেছে একই এলাকার সেকান্দর আলীর পুত্র ছানোয়ার হোসেন গংরা।

১৩ মার্চ বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। হারুন মিয়া তার রোপিত জমিতে পোকা দমনের জন্য ঘটনার দিন দুপুরে বিষ প্রয়োগ করে। এতে কোন সমস্যা হয়নি। ওইদিনই রাত ১০ টার দিকে হারুন মিয়া দুধনই তালতলা বাজারে চা খেতে গেলে ছানোয়ার হোসেন গংরা কথা কাটাকাটির এক পর্যায়ে হারুনকে ব্যাপক মারধরসহ রক্তাক্ত জখম করে ফেলে। হারুন বর্তমানে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে হারুনের স্ত্রী রুবিনা খাতুন ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের বিষয়ে এখনো কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান।

ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ছানোয়ার হোসেন প্রভাবশালী ও ইউপি সদস্য হওয়ায় ইউপি চেয়ারম্যানও ঝিমিয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24