মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

শেরপুরের নালিতাবাড়ীতে অটোচালকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৩৬ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে,মোশারফ গতকাল বুধবার ইফতারের পর কাকরকান্দি পিঠাপুনি তার নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি।পরে তার স্বজনরা মোশারফের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পেয়ে তাকে তার পরিবারের লোকজন খোঁজতে থাকে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান,নিহত মোশারফ হোসেন এর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24