শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হারুনের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি

 মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৫১ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ। সোমবার (১১ মার্চ) ময়মনসিংহ সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান তাকে এ অব্যাহতি দেন।

জানা গেছে, হারুন অর রশিদ শেরপুর জেলা ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক থাকাকালীন সময়ে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফজলুল হক বাদী হয়ে ২০২১ সালের ১ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ময়মনসিংহ সাইবার অপরাপধ ট্রাইব্যুনাল আদালত সোমবার হারুনকে এ অব্যাহতি দেন।প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুর অনুসারী।

বর্তমানে তিনি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নালিতাবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24