শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৩ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

ঝিনাইগাতী  থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ শে ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ঝিনাইগাতী থানার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো আরাফাতুল ইসলাম।তিনি তাঁর বক্তব্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা,গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

এছাড়াও তিনি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম ফকির,সাবেক ছাত্রলীগের সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আয়োব আলী ফর্সা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসআই রাজিব শাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24