শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রূপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত ৩

 সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ Time View

 

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ

রূপগঞ্জে হোটেল ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের মালিকসহ ৩ জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

গত রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দোকানের মালিক শফিক মিয়া জানান, গত সংসদ নির্বাচনের দিন আমার দোকানে মাছুম বিল্লাহ ১৫’শ টাকা বাকি খায়। এরপর আর দোকানের সামনে আসেনি।

রোববার মাছুম বিল্লাহ ও তার সহযোগীদের নিয়ে আবার আমার দোকানে আসলে আমি তাদের কাছে আমার পাওনা টাকা চাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়ি। এ সময় বাধা দিতে এলে আলমগীর (৪৫) ও তার পিতা মহিউদ্দিন (৭৫) কে পিটিয়ে মারাত্বক আহত করে। আহতদের উদ্ধার করে স্থাণীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এসময় সন্ত্রাসীরা আমার দোকানের মালামাল ফেলে দেয় এবং আমার ক্যাশ বাক্সে থাকা নগদ বিশ হাজার টাকা লুটে নেয়। এলাকাবাসী জানায়, মাছুম বিল্লাহ বাহিনী এলাকার এক আতংকের নাম। কারনে অকারনে মানুষকে মারধর বা বাড়ি ঘরে হামলা চালিয়ে ত্রাসের সৃষ্টি করাই তাদের কাজ। গোলাকান্দাইল ৬ নং ওয়ার্ডের মিলনের ছেলে মাসুম বিল্লাহ, মোজাম্মেলের ছেলে রাকিব, মোক্তারের ছেলে ইব্রাহিম ও রফিকের ছেলে আরিফ। এরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি, জমিদখল, মাদক বিক্রি ও অস্ত্রের মহড়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট।

স্থাণীয় এক যুবলীগ নেতার ছত্রছায়ায় এরা দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। এদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। এদের কাছে রয়েছে দেশী বিদেশী অস্ত্র। থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা। এলাকায় কেউ নতুন বাড়ি করলে তাদের মোটা অংকের টাকা দিতে হয়। তাদের কথার অবাধ্য হলে চলে নির্মম অত্যাচার। সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24