শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৬

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ Time View

 

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে আজ।আজ বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতা্‌ ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।

এ অভিযানে  এসআই আজগর আলী ও সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাউন্ডারী রোড এলাকা থেকে মাদক মামলার আসামী মশিউর রহমান রানা ও মোঃ হৃদয়কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

এসআই শামছুজ্জামান ও সংঙ্গীয়  ফোর্সসহ অভিযান পরিচালনা করে আর কে মিশন রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ফরিদ মিয়া ও মোঃ রকিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।

এসআই কামরুল হাসান  ও সংঙ্গীয়  ফোর্সসহ অভিযান পরিচালনা করে কৃষ্টপুর ভৈরব রেললাইন এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী ইসরাফিল ও বকরত আলীকে গ্রেফতার করে।

এসআই মাসুদ জামালী ও সংঙ্গীয়  ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমিন বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী রবিন ও  সুমনকে গ্রেফতার করে।

মাদক দ্রব্য সংস্থা থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমনকে গ্রেফতার করে।

এসআই কামরুল হাসান ও সংঙ্গীয়  ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী পাওয়ার স্টেশন এলাকায় থেকে একাধিক মামলার আসামী ফরহাদকে গ্রেফতার করে।

এএসআই নূরে আলম ও সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বোররচর গুচ্ছ গ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে একাধিক মামলার আসামী মোঃ কামরুজ্জামান ও  লিয়াকত আলীকে গ্রেফতার করে।।

এএসআই কামাল হোসেন ও  সংঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সোহেল এবং দিঘারকান্দা বাইপাস মোড় অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমনকে গ্রেফতার করে।

এছাড়াও এসআই মাসুদ জামালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের  বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24