রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

জমিতে চাষাবাদে প্রতিপক্ষের বাধা; জমির মালিক প্রতিবন্ধী কৃষকের হৃদরোগে মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫১ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:শে

রপুরের ঝিনাইগাতীতে নিজের জমিতে চাষাবাদে বাধা দেওয়ায় জমির মালিক প্রতিবন্ধী এক কৃষকের হার্ট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ২৮ জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়,একই গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র আব্দুল করিম ও তার ছেলে আব্দুর কাদির ওই জমির মালিককে গত ১ মাস যাবৎ চাষাবাদে বাধা দিয়ে আসছে।

ঘটনার দিন প্রতিবন্ধী কৃষক আব্দুল হালিম দুপুরে তার জমির আল বাতর ছাঁটতে গেলে আবারও আব্দুল করিম ও আব্দুল কাদির বাধা দেয় এবং ডেগার দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়।

প্রতিবন্ধী কৃষক আব্দুল হালিম বাড়িতে এসে সন্ধ্যার আগ মুহূর্তে হার্ট স্ট্রোকে মারা যায়। বেশ কিছুদিন যাবৎ আব্দুল করিম হুমকি দিয়ে আসছে বলে আব্দুল হালিমের স্ত্রী মনোয়ারা বেগম গত ২২ জানুয়ারি ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি থানা কর্তৃপক্ষ আমলে নেয়নি বলেও অভিযোগ করেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন মৃত আব্দুল হালিমের স্ত্রী মনোয়ারা বেগম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24