বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ত্রিশালের হরিরামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মোমিন তালুকদার
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪৯ Time View

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন। রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ‘হরিরামপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’র উদ্যোগে ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’র সহযোগিতায় রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে হরিরামপুর নতুন বাজারে বাজার করতে আসা স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচিতে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এবং যার যার হাতে রিপোর্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হরিরামপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারদিন ইসলাম আরিফ, সহ-কোষাধ্যক্ষ এখলাস উদ্দিন, সম্মানিত সদস্য সোহরাফ উদ্দিন মোহন, মোঃ রিয়াদ মিয়া প্রমূখ। গ্রামগঞ্জের হাটবাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়’র কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন, কবির, আবু হাসান, সাগর মন্ডল, মিনহাজ (সানি) সহ হরিরামপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও রক্তদানে আমরা ময়মনসিংহ’র সদস্যগণ।

২০২০ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হরিরামপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়। সেই থেকেই বিরতিহীনভাবে মানবসেবায় সংগঠনটির কার্যক্রম চলমান। সংগঠনটির কার্যক্রম- সংগঠনটি একটি অরাজনৈতিক অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে স্বাবলম্বীকরণ প্রকল্প, গরীব ও দুঃস্থদের মাঝে চিকিৎসা ও আর্থিক সাহায্য করা হয়। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। তাছাড়া স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে গরিবদের মাঝে বিনামূল্যে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ‘হরিরামপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24