বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

নিজম্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৪ Time View

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র শশধর সেনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনীর একটি দল নগরের সানকিপাড়া এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ফুলপুর থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ড চেয়ে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন।

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গেলেও ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। তাঁর অবস্থানের খবর পেয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24