বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ত্রিশালে পিবি ফাউন্ডেশন পরিদর্শন করলেন ওসি মনসুর আহমেদ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৯০ Time View

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২৪অক্টোবর) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সাচালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত, মুরগির গোশত ও ডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়।

খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সাংবাদিক মোরশেদ আলম, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রলয় এর রিপোর্টার মোমিন তালুকদার, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম প্রমূখ।

আরো পড়ুন- জমে উঠেছে ত্রিশাল দলিল লিখক সমিতির নির্বাচন

পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২২ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিকশা চালক ও অসহায়দের জন্য সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ¶ুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যে কেউ এ খাবার কার্যক্রমে শরিক হতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৪০০৫৩৭৫৩৪ নাম্বারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24