বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামে ২ যুবদল নেতা রেলওয়ের টেন্ডার-চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৫ Time View
Oplus_0

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চরের প্রধান সদর দপ্তর সিআরবি ও পাহাড়তলীতে (সিসিএস ও কারখানা) টেন্ডার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। তারা হলেন নগরীর খুলশী থানার যুবদলের আহ্বায়ক মো. হেলাল হোসেন প্রকাশ পিচ্ছি হেলাল ও নগর যুবদলের সদস্য সাখাওয়াত কবির সুমন প্রকাশ ক্যাডি সুমন। তাদের প্রভাব খাটিয়ে দুই পরিবারে অপর সাত ভাই টেন্ডার নিয়ন্ত্রণে নিতে এরই মধ্যে ব্যবসায়ীদের মারধর ও অফিস থেকে বের করে দিয়েছেন। অথচ তারাই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত ব্যবসা করেছেন। দলীয় পরিচিতি থাকলেও তাদের ব্যবসায় প্রভাব পড়েনি।

কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা অন্য ব্যবসায়ীদের রেল অফিসে না আসার জন্য হুমকি ধমকি দিচ্ছেন। এতে ব্যবসায়ী ও রেল কর্মকর্তারা আতঙ্কে আছেন।

রেলের প্রকৌশল বিভাগে ব্যবসায়ী ও পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ বলেন, তারা আমাকে ছয় মাস রেল অঙ্গনে যেতে নিষেধ করেছে। একইভাবে অন্য ব্যবসায়ীদের সঙ্গেও এমন আচরণ করছে।

এ অভিযোগ অস্বীকার করে এনায়েত কবির বলেন, ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। তবে যে কয়েকজন ব্যবসায়ীর কথা এসেছ তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিষেধ করা হয়েছে বলে জানতে পেরেছি। এখানে তেমন কিছুই হয়নি।

এদিকে এ অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন যুবদলের সদস্য সাখাওয়াত কবির সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24