শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ঘে নিহত ১, আহত ১০

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪২ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের শো-ডাউনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলে।

সংঘর্ষে নিহত কবির ভুঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নগরকান্দায় শহিদুল ইসলাম বাবুলন্দায় শো-ডাউন করার কথা ছিল। এ উপলক্ষ্যে সকালে বাবুলের শতাধিক সমর্থকরা নগরকান্দা প্রবেশদ্বার কুমার নদের ব্রিজের পাশে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শামা ওবায়েদের কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বাবুল সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দায় শামা ওবায়েদের সমর্থকদের মিছিল করতে দেখা গেছে। পরে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করে।

নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24