মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও উদ্ধারে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০১৩ Time View

দেশব্যাপী বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি সফল করতে পাবলিকলি ফান্ড তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার (২১ আগস্ট) আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার গণমাধ্যমকে এ কথা জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

ছাত্র আন্দোলনের সব সমন্বয়ক এবংস্বেচ্ছাসেবীদের নিজ নিজ জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করার আহ্বান জানান আবু বাকের। কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গে সমন্বয় করবে বলেও জানান তিনি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24