শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট শিবগঞ্জ সড়কে ডাকাতিকালে এক ডাকাত গণপিটুনিতে মারা গেছে। গতকাল বুধবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজে সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। অপর দিকে নাচোল উপজেলায় এক কিশোরের চোখ তুলে ফেলা মরদেহ উদ্ধার হয়েছে।

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. ইউসুফ আলী জানান, বুধবার রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল।

এমন সময় জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে আসলে ভ্যানচালক একজন ডাকাতকে জাপটে ধরে চিৎকার দিতে থাকে। এ সময় বাস ও ট্রাক আরোহী, চালক ও এলাকাবাসী উপস্থিত হলে বাকি ডাকাত পালিয়ে যায় এবং আটক ডাকাতকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলা হয়। নিহত ডাকাতের বাড়ী শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে।

তার নাম আতাব (৩৫) বলে জানান স্থানীয়রা।
অপরদিকে, নাচোল উপজেলার পীরপুর শাহানাপাড়া গ্রামে মজিদুলের ১৫ বছরের ছেলে ইসমাইল নামে এক কিশোরের একচোখ উপড়ানো মরদেহ পাওয়া যায় বলে জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24