বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরাফাতকে ধরিয়ে দিলে কক্সবাজারে ট্যুর ফ্রি ও ৫০ হাজার টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩১১ Time View

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে পল্টনের জামান টাওয়ারে জনতার অধিকার পার্টির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি; কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে। তারা সুষ্ঠু নির্বাচন করবে না।

ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম। কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দিই।
আরাফাতকে উদ্দেশ করে তিনি বলেন,তাকে (আরাফাত) আমার কাছে রোহিঙ্গা মনে হয়।

তার আচার-আচরণ, চলাফেরা একেবারে গুণ্ডা স্টাইল। তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে। তা-ও আবার তথ্য প্রতিমন্ত্রী। ’
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নেব।

আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব। ’

এর আগে ২০ আগস্ট রংপুরে সবজিবিক্রেতা নিহত হওয়ার ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24